আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: October 30, 2020, 5:24 pm
মহানবীকে কটুক্তির প্রতিবাদে আশুলিয়ায় মুসল্লিদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক।। ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটাক্ষ করার প্রতিবাদে সারাদেশের ন্যায় রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায়ও জোম’আর নামাজের পর বিক্ষোভ করেছে লক্ষাধিক মুসল্লী ও তৌহিদি জনতা।

শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল মোড়ে মাওলানা আতাউল্যাহ দা: বা: এর সভাপত্তিতে সর্বস্তরের জনতার সামনে বক্তব্য রাখেন মুফতী আব্দুর রহিম হেলালী, মুফতী আনিসুর রহমান হামেদী, মুফতী আল আসীন খন্দকার, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আব্দুল হক সিরাজী, মুফতী মাহমুদুল্লাহ আতিকী, মুফতী মাহমুদুল্লাহ হাফেজ্জী ও মাওলানা মাহমুদুল কবির মনির। এসময় বক্তাগন চারটি দাবী পেশ করেন-
১. ফ্রান্সের সাথে বাংলাদেশ সরকার কুটনৈতিক তৎপরতা চালিয়ে ফ্রান্সকে ক্ষমতা চাইতে বাধ্য করেন।

২. জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করানো। ৩. ফ্রান্স সরকার ক্ষমা না চাইলে ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গ চিত্র বন্ধ না করলে সরকারের সব ধরনের কুটনেতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের কার্যক্রম বন্ধ করতে হবে।

৪. ফ্রান্স থেকে বিভিন্ন পন্য আমাদানী ও সে দেশে রপ্তানী কার্যক্রম বন্ধ করতে হবে। সাধারন মুসল্লীদের এই বিক্ষোভ চলাকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘন্টা ব্যপী যান চলাচল বন্ধ থাকে। জুমআ’র নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লিরা নারায়ে তকবির- আল্লাহু আকবার শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে মহাসড়ক। দুইটার পর মুসল্লিরা রাস্তা থেকে সড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে লক্ষাধিক মুসল্লীর সমাগম হলেও কোন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম