আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 9:42 pm || প্রকাশের তারিখ: October 30, 2020, 5:54 pm
পিরোজপুরে পুলিশের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুর সংবাদদাতা।। মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মাছ ধরার উপর চলমান নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরার সময়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পিরোজপুরের কঁচা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। অভিযানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান অংশ নেন।

এ সময় জেলা মৎস কর্মকর্তা মোঃ আব্দুল বারী সহ অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ্নেওয়াজ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পিরোজপুর সদর ও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

তবে এ সময় জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো পিরোজপুর সদর উপজেলার কুমিড়মারা ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে জাল দিয়ে সকল ধরণের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম