আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৩০, ২০২০, ৬:১৯ অপরাহ্ণ
মাসের প্রথম রবিবার চিড়িয়াখানায় প্রবেশ ফ্রি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চ ২০২১ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় চিড়িয়াখানা।

আজ শুক্রবার (৩০শে অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১লা নভেম্বর) থেকে চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ ক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২০শে মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্তসাপেক্ষে ১লা নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম