আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৩০, ২০২০, ৬:২১ অপরাহ্ণ
যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক।। যশোরের ঝিকরগাছায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্যে দুই মোটরসাইকেলের আরোহী নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার (৩০শে অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার বল্লা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকালে ঝিকরগাছা থেকে আসা একটি মোটরসাইকেল ও বাকড়া থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)।

আহতরা হলেন- বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম(১৩),শফিকুল ইসলাম ছেলে রাব্বি হোসেন (১৮),আজিম উদ্দিন ছেলে নাইম হোসেন(১২)।

ঝিকরগাছা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাতপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম