আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 8:15 pm || প্রকাশের তারিখ: October 30, 2020, 11:35 pm
পাংশায় শিক্ষাবিদ আবুল হোসেন মল্লিকের মৃত্যুতে শোকসভা
সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ী পাংশা উপজেলার লেখক গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল হোসেন মল্লিক স্যারের মৃত্যুতে শোক সভা এবং দোয়ার অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার ৩০শে অক্টোবর মাগরিবের নামাজের পরে পাংশা উপজেলা নাট্যালোকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব বিপুল চন্দ্র দাস উপজেলা নির্বাচন অফিসার পাংশা, অধ্যাপক শফিকুল মোরশেদ আরুজ সাবেক অধ্যক্ষ পাংশা সরকারি কলেজ, এ এফ এম শফিউদ্দিন পাতা সাধারণ সম্পাদক পাংশা উপজেলা আওয়ামী লীগ, বিকাশ চন্দ্র বসু সাবেক অধ্যক্ষ ডা. কাজী মোতাহার হোসেন কলেজ পাংশা, লিটু করিম চিত্রনাট্য লেখক পরিচালক ও সহ সভাপতি নট্যালোক।

সভাপতিত্ব করেন উত্তম কুমার কুন্ডু, সভাপতি নাট্যালোক পাংশা ও সদস্য রাজবাড়ী জেলা পরিষদ।

পরে আবুল হোসেন মল্লিক স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। ও তার স্মরণে লেখা কবিতা পাঠ করে তাকে উৎসর্গ করেন স্থানীয় কবিরা।

এ সময় অতিথিরা বলেন, বাবুল হোসেন মল্লিক একটি সাহিত্যিক সম্পদ এই সম্পদকে যুগে যুগে যুগান্তর পর্যন্ত মানুষের মাঝে তুলে ধরার দায়িত্ব আমাদের। যেন আবুল হোসেন আমাদের মাঝে বেঁচে থাকেন সারা জীবন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম