প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 6:58 pm || প্রকাশের তারিখ: October 31, 2020, 6:04 pm
সৈয়দ মেহেদী হাসান। “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে ”
“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি
নারীবান্ধব দেশ গড়ি”
রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ও জঙ্গিবাদের প্রতিরোধে পাংশা মডেল থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“বন্ধ হোক নারী নির্যাতন
নিশ্চিত হোক দেশের উন্নয়ন”
“নিরাপদ নারী, নিরাপদ দেশ
সুখী সমৃদ্ধ বাংলাদেশ”
এসময় উপস্থিত ছিলেন, মোঃ ফরিদ হাসান ওদুদ চেয়ারম্যান পাংশা উপজেলা, উপস্থিত আরো উপস্থিত ছিলেন, মোঃ শাহাদাত হোসেন অফিসার ইনচার্জ পাংশা মডেল থানা, মোঃ শহিদুল ইসলাম আই সি বাহাদুরপুর তদন্ত কেন্দ্রে, মোঃ হুমায়ুন কবির শাকিল চেয়ারম্যান বাহাদুরপুর ইউনিয়ন ও সাধারণ সম্পাদক বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মুন্সি হাসানুল ইসলাম মোহন সাবেক চেয়ারম্যান বাহাদুরপুর ইউনিয়ন, আব্দুর রহমান বিশ্বাস সিনিয়র সহ-সভাপতি বাহাদুরপুর ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মোল্লা সহ-সভাপতি বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, প্রফেসর আঃ মতিন আলাউদ্দিন নগর ডিগ্রী কলেজ কুমারখালী, মোঃ আবুল কাশেম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাহাদুরপুর ইউনিয়ন।
এসময় অতিথিরা বলেন আপনার সন্তানের খোঁজ খবর রাখার দায়িত্ব আপনাদের আপনার সন্তান কোথায় যাচ্ছে একি করছে স্কুল কলেজ ফাঁকি দিয়ে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে কিনা কোন মাদকাসক্ত বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করছে কিনা আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন দেশ থেকে সমস্ত ধরনের অরাজকতা দূর করুন।