আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 6:58 pm || প্রকাশের তারিখ: October 31, 2020, 8:59 pm
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-’২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্টিত হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার) এর সভাপতিত্বে ও মডেল থানার ওসি পরিমল চন্দ্র দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।

শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান হিসেবে শ্রেষ্ট পুরস্কার পেয়েছেন ভানু লাল রায় ও শ্রেষ্ট পুলিশ হিসেবে পুরস্কার পেয়েছে শ্রীমঙ্গল থানার এসআই আলমঙ্গীর হোসেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম