আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: October 31, 2020, 9:31 pm
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের পরিচয় পত্র বিতরণ করলেন: এমপি
বিশেষ প্রতিনিধি।। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ৮৯১ ও ৯২৫ এর সকল সদস্যদের পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত।

শনিবার (৩১শে অক্টোবর) বিকাল তিন টার সময় বেনাপোল স্থলবন্দরের ৫নং গেটের সামনে
স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ৮৯১ ও ৯২৫ এর সকল সদস্যদের পরিচয় পত্র পরিয়ে দেন শেখ আফিল উদ্দিন এমপি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৮৫-১ শার্শা সাংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান, সহ সভাপতি সালেহ আহমদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ ওহিদুল হক পুটু,কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ,বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আ১২৯৪৭৮৭১ব্দুর রহিম সরদার,শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন(রেজি:৮৯১ ও রেজি:৯২৫) সমন্বয়ক সভাপতি কলিম উদ্দিন মোল্লা।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম