প্রিন্ট এর তারিখ: August 1, 2026, 5:54 pm || প্রকাশের তারিখ: November 1, 2020, 12:11 am
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জে শ্বশুর বাড়ি গিয়ে সামিয়া আক্তারকে (২০) নামের এক স্ত্রীকে যৌতুকের জন্য দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে । এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত ১ টার সময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামে।এ ঘটনায় রাতেই স্থানীয় এলাকাবাসী স্বামীকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে পাষণ্ড স্বামী জামাল উদ্দিন (২২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের ইচ্চারচর গ্রামের আব্দুস ছোবানের ছেলে। নিহত স্ত্রী মাহমুদপুর গ্রামের গোলাম জিলানীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, চলতি বছরের মার্চ মাসে সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের ইচ্চারচর গ্রামের আব্দুস ছোবানের ছেলে জামাল উদ্দিন বিয়ের করে পাশ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের মামুদপুর গ্রামের প্রবাসী গোলাম জিলানীর মেয়ে সামিরাকে। সামিরার বাবা প্রবাসী হওয়ায় তাদের বিয়ের কিছুদিন যেতে না যেতেই লোভী স্বামী জামাল উদ্দিন টাকা পায়সা এনে দিতে যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীক সানিরাকে চাপ দেয় এবং মারধর করত। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনের বিয়ের মাস খানেক যাওয়ার পর থেকেই চলতে থাকে ঝগড়া বিবাদ আর কলহ ।
যৌতুকের জন্য লোভী পাষণ্ড স্বামী জামালে প্রতিদিনের মারধর আর অত্যাচার নির্যাতন সইতে না পেরে প্রায় মাস খানেক আগে সামিয়া তার বাবার বাড়ি মাহমুদপুর চলে যায়।
পরে গতকাল শুক্রবার স্বামী জামাল উদ্দিন স্ত্রী সামিরাকে আনতে তার শ্বশুরবাড়ি মাহমুদপুরে গেলে সামিরার আত্নীয় স্বজনরা সামিরার শ্বশুর ও শাশুড়ী( জালালের বাবা ও মা) ছাড়া তাদের মেয়েকে দেবেনা বলে জানিয়ে দেয় সামিরার স্বামীর জামালকে। এতে ক্ষুব্ধ হয়ে সামিরার স্বামী জালাল স্ত্রীকে সাথে না নিয়ে বাড়ি যাবেনা বলে রাতে তার শ্বশুর বাড়ি মাহমুদপুরে থেকে যায়। পারে সামিরার আত্নীয় স্বজনরা তাদের দু'জনকে এক ঘরে ঘুমাতে দেয়। মধ্যে রাতে বাড়ির সাবাই ঘুমিয়ে পড়লে এসময় পাষণ্ড স্বামী জামাল ঘুমন্ত অবস্থায় স্ত্রীর সামিরাকে ধারালো দা দিয়ে মাথা, পেটে ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় সামিয়ার ছটফটানি শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখেন জামাই জামাল দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে তার ঘরের বিতরে গিয়ে তাদের মেয়ের সারা শরীর রক্তাক্ত ও ছটফট করে৷ এ সময় সামিরাকে হত্যা করে জামাই পালিয়ে যাচ্ছেন বাড়ির লোকজন ডাক চিৎকার শুরু করলে পেছন ধাওয়া করে । পরে স্থানীয় গ্রামবাসী ও হাওরে মাছ ধরায় নিয়োজিত জেলেরা পাষণ্ড স্বামী জালাল উদ্দিনকে আটক করে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ জালাল উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।