আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 1, 2026, 8:54 am || প্রকাশের তারিখ: November 1, 2020, 2:47 pm
রানীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
হুমায়ুন কবির,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। "মুজিব বর্ষের আহ্বান যুব সমাজের কর্মসংস্থান" এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা যুব উন্নয়নের আয়োজনে ১ নভেম্বর বরবিবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয় ।

এ উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফ্রিদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা  কামরুজ্জামান।

এছাড়াও সহকারি কর্মকর্তা আঃ সামাদ,লাল মোহাম্মদ, যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে যুব  উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক অধিদপ্তরের অধীনে (টেকাবের) প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম