আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 8:45 pm || প্রকাশের তারিখ: September 9, 2019, 12:24 pm
সাভারে বাস ও কভারভ্যানের সংঘর্ষে আহত ২০
মোঃ আরিফ মন্ডল সাভার থেকেঃ সাভারের আমিনবাজার এলাকায় বাস এবং পিকআপ ভ্যানের ধাক্কায় ২০ জন বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার মধুমতি মডেল টাউনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে আমিনবাজার এলাকার মধুমতি মডেল টাউনের সামনে সাভারগামী একটি পিকআপ ভ্যানকে পিছন থেকে ওয়েলকাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ওই বাসের ২০ জন যাত্রী আহত হন। এসময় পথচারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

তবে এঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।এবিষায় সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এছাড়া দূর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম