আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 1, 2026, 7:56 am || প্রকাশের তারিখ: November 2, 2020, 8:34 pm
বেনাপোল মাদক সম্রাট মনু র‌্যাবের জালে আটক
বিশেষ প্রতিনিধি।। যশোরের বেনাপোল ভবাবেড় গ্রামে র‌্যাবের অভিযান ৩শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মনু(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী মনু ভবার বেড় গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভা ৬ নং ওয়ার্ডস্থ ভবের বের গ্রামের মনু’র টিন শেড বসত ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬,সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন(এক্স) বিএন লেঃ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবার বেড় গ্রামে অভিযান চালিয়ে ৩শ গ্রাম ভারতীয় গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাগে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে।

আমাদেরবাংলাদেশ.কম/আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম