আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 4:37 pm || প্রকাশের তারিখ: November 3, 2020, 6:37 pm
জেল হত্যা দিবসে দর্শনপাড়া ইউপি চেয়ারম্যানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। রাজশাহীতে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার অন্যতম রাজশাহীর কৃতি সন্তান শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পুষ্পস্তবক অর্পণ ও বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ১নং দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান রাজ।

এসময় চেয়ারম্যান কামরুল হাসান রাজ বলেন,
ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড জেলহত্যার ৪৫ বছর পার হয়ে গেলেও এখনো এই হত্যা মামলার রায় কার্যকর হয়নি। এই হত্যাকাণ্ডের রায় অতিদ্রুত কার্যকর করার দাবী আজও প্রতিধ্বনিত হচ্ছে। এই হত্যার বিচার করার মধ্যে দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে। আগামী প্রজন্মকে এ দেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। বীর বাঙালিরা রক্তদিয়ে যুদ্ধ করে এদেশ স্বাধীন করে ছিলো। আমরা চাই স্বাধীনতার বাংলাদেশ, আমরা চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম(শান্ত ) সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম