আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 8:46 pm || প্রকাশের তারিখ: September 10, 2019, 1:19 pm
আশুলিয়ায় গণধর্ষণ মামলায় আটক ৩
মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি ঃ  আশুলিয়ায় দুই পৃথক গণধর্ষণ মামলায় ৪জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। গত রবিবার কারখানা থেকে বাড়ী ফেরার পথে নারী পোশাক শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ এর ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গতকাল (সোমবার) রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে সোমবার দিবাগত রাতেই আশুলিয়ার উত্তর গাজীরচট ভুইয়াপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ওই দু'জন হলো- শেরপুর জেলার সদর থানার সাতমাড়িয়া গ্রামের মৃত মুরাদ হোসেনের ছেলে কাইয়ূম এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার মুসোরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে তুহিন আলম।এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজিকুল ইসলাম বলেন, গত রবিবার কারখানা ছুটির পরে রাত ১০টায় ভুক্তভোগী নারী বাড়ি ফেরার পথে উত্তর গাজীরচট এলাকায় গ্রেপ্তারকৃত কাইয়ূম ও তুহিন ওই পোশাক শ্রমিককে তুলে নিয়ে যায় এবং পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই নারীকে গণধর্ষণ করে।

গণধর্ষণের শিকার নারীর থানায় অভিযোগের ভিত্তিতে ধর্ষকদের গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি আরও বলেন, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।আরেক ঘটনায়, আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় চাকুরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় গতকাল সোমবার ওই তরুনী আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে সারফিন নামের এক প্রাইভেটকার চালক এবং তার সহযোগী তহিরুল ভুইয়াকে গ্রেপ্তার করে। আটক সারফিন ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর গ্রামের আলী হোসেনের ছেলে এবং অপর আটক তহিরুল ভুইয়া আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার মৃত তোফাজ্জল ভুইয়ার ছেলে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম