আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 12:16 pm || প্রকাশের তারিখ: November 6, 2020, 12:51 am
রাজশাহীতে মাষ্টার্স ক্রিকেট কার্নিভাল টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
লিয়াকত,রাজশাহী ব্যুরো।। রাজশাহীতে মাষ্টার্স ক্রিকেট কার্নিভাল টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন।

ট্রফি উম্মোচন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে এমসিসি টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করেন জননেতা মোঃ ডাবলু সরকার।
আজ বৃহষ্পতিবার বিকাল ৪টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী এর আয়োজনে মাষ্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) টেনিস ক্রিকেটের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়ার উপ-পুলিশ কমিশনার সাজিদ হাসান। ট্রফি এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সদস্য শেখ মোঃ মামুন ডলার সহ ১৪ দলের ওনার। উল্লেখ আগামীকাল শুক্রবার সকাল থেকে ১৪ দল নিয়ে এ টুর্ণামেন্ট শুরু হবে। ৪টি গ্রুপে সিঙ্গেল লীগের পর দ্বিতীয় পর্বে নক আউট ভিত্তিতে খেলা শেষ হবে।
প্রতি শুক্রবার ও শনিবার মহিলা কমপ্লেক্সের দুইটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার সকাল ৮.৩০টায় প্রথম খেলায় অংশ নিবে রাজশাহী সার্ক ও পদ্মা ওয়ারিয়ার্স। এ সময় অপর মাঠে নামবে ফাইটার রাজশাহী ও রাজশাহী লায়ন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম