আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 11:02 am || প্রকাশের তারিখ: November 7, 2020, 9:29 pm
মুহাম্মদকে অবমাননার প্রতিবাদে রাজনগরে তালামীযের বিক্ষোভ
মৌলভীবাজার সংবাদদাতা।। ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়ন আনজুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামীয়ার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪ ঘটিকাম মনসুরনগর ইউনিয়ন পরিষদের সম্মুখ হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কদমহাটা বাজারে এসে শেষ হয়। পরে কদমহাটা বাজারে সমাবেশ অনুষ্টিত হয়।

বিক্ষোভ মিছিল বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজ ফরহাদ আহমদের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা শাব্বীর আহমদ ও যুগ্ম আহবায়ক হাফিজ সালমান আহমদ এর যৌথ পরিচালনায় বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক  ও মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু, সহ প্রচার সম্পাদক মাও:ফয়জুল ইসলাম, রাজনগর উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল আহমদ, জেলা তালামিযের সাবেক সভাপতি নিলুর রহমান,  সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা তালামিযের সভাপতি মামুনুর রশীদ,  সাধারণ সম্পাদক আলী হোসেন মিতুল, ইউ পি সাধারণ সম্পাদক হাফিজ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক রমজান আলী, তালামিয নেতা শাহান আহমদ,  মশাহিদ আলী, মেহদী হাসান রিপন, মারুফুর রহমান ইমন, জাকারিয়া ইমন,গুলজার আহমদ, মুক্তাদির আহমদ, আল ইসলাহ নেতা আমির আলী,শাহিন আহমদ, হাফিজ দিদার আলী,মাও:জুবায়ের আহমদ, আব্দুল মুকিত,মিছলুর রহমান,জাহিদুল ইসলাম কাজল,ইউপি সদস্য মোনাইম কবির,মামুনুর রশিদ মামুন,আওয়ামীলীগ নেতা ফরজান আহমদ, দেলওয়ার হোসেন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম