আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: November 7, 2020, 9:56 pm
রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উপলক্ষ আলোচনা
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ নভেম্বর শনিবার সকালে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এদিন উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও ডিগ্রী কলেজ প্রতিনিধি প্রভাষক প্রশান্ত বসাক। এ ছাড়াও অনুষ্ঠানে সমবায়ী সমিতির নেতা- সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন, সমবায় বিভাগের সহকারি পরিদর্শক রবীন্দ্রনাথ সরকার। আরো বক্তব্য দেন, আলোর দিশারী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান ও আলোর পথ বহুমুখি

সমবায় সমিতির সভাপতি ইমরান আলি প্রমুখ। পরে করোনাকালিন বিশেষ সেবা প্রদানের জন্য তিনটি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম