আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 8:29 pm || প্রকাশের তারিখ: September 11, 2019, 12:29 pm
পাঁচ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি : ধামরাইয়ের ৫ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মান্দারচাপ এলাকায় গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ৫ বছর বয়সী ১ম শ্রেণী পড়ুয়া ওই শিশু শিক্ষার্থীকে হৃদয় হোসেন (১৮) নামের এক যুবক ধর্ষণ করে। পরে ধর্ষনের অভিযোগে শিশুটির পরিবার ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযুক্ত হৃদয় হোসেন উপজেলার মান্দারচাপ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ধর্ষিতার পিতা আলমগীর হোসেন এর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে ধামরাই উপজেলার মান্দারচাপ গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন পাশের বাড়ীর আলমগীরের ৫ বছরের শিশুকে মজা খাওয়ানোর কথ বলে একটি ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে ধরে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেয়। পরে রক্তাক্ত শিশুকে নিয়ে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষায় ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা আমাদেরবাংলাদেশ.কমকে জানান, ধর্ষণের বিষয় উল্লেখ করে শিশুটির বাবা লিখিত অভিযোগ করেছে। আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম