আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 1, 2026, 4:06 pm || প্রকাশের তারিখ: November 8, 2020, 3:16 pm
আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
লিয়াকত, রাজশাহী।। আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাস বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় কনস্টবল হতে উর্ধ্বতন প্রত্যেকের আবেদন নিবেদন শোনেন এবং বিধি মোতাবেক দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

আরএইচ/আমাদেরবাংলাদেশ .কম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম