আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 9:47 am || প্রকাশের তারিখ: November 8, 2020, 7:25 pm
ভারতে আটক হওয়া ৪ বাংলাদেশিকে বেনাপোল পুলিশের কাছে হস্থান্তর
বেনাপোল প্রতিনিধি।। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে আটক ৪ বাংলাদেশিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধায় বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনে তাদের হস্তান্তর করা হয়। ফেরতকৃতরা হলো, নীলফারামারি জেলার মোতাহার আলীর ছেলে লিটন মিয়া (৩৪), আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল ওহাব (৩০), মোখলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (৪৫) ও পঞ্চগড় জেলার মোখলেছ মিয়ার ছেলে সাইদুর রহমান (২৫)।

বেনাপোল ইমিগেশন পুলিশ জানায়,ফেরতকৃতরা ভারতের কেরলা প্রদেশে যায় সেখানে ভিসার মেয়াদ শেষ হলে সে দেশের পুলিশ তাদের আটক করে শেল্টার হোমে রাখে। এছাড়া ভারতে কোন বিদেশি নাগরিক ৩ মাস থাকলে তাদের নিকটস্থ থানায় এফআরও একটি রিপোর্ট করতে হয়। এই ৪ বাংলাদেশি থানায় এফআরও রিপোর্ট করেনি। এরপর দু'দেশের চিঠি চালাচাললির পর স্বরাষ্ট্র মন্ত্রনায়লয়ের অনুমোদনের পর তাদের দেশে ফেরত পাঠায়।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম