আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৮, ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ
ফুলবাড়ীর সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  দিনাজপুরের ফুলবাড়ীর সীমান্তে নাজিমুল শেখ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।

রোববার সকাল ১০টায় ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়নের অধীন রুদ্রানী বিওপি ক্যাম্পের টহলদল, উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তি সীমান্তে ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাকে আটক করে।

বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক নাজিমুল শেখ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার জাকিরপুর খিয়ারপাড়া গ্রামের মনির শেখের ছেলে। এই ঘটনায় ফুলবাড়ী রুদ্রানী বিওপি ক্যাম্পের হাবিলদার লিয়াকত আলী শেখ বাদী হয়ে ওই দিন বিকালে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ ঘটনা নিশ্চিত করে যায়যায়দিনকে বলেন, রোববার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে একজন দুষ্কৃৃতকারী ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করার খবর পেয়ে, তার নির্দেশে রুদ্রানী বিওপি ক্যাম্পের টহলদল সীমান্তঘেঁষা জয়ন্তি গ্রাম থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক নাজিমুল শেখকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাছান যায়যায়দিনকে বলেন, ধৃত আসামি নাজিমুল শেখ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিজিবি সদস্যগণ তাকে আটক করে এবং ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের ১১(১)ক ধারায় মামলা করে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম