আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 9:47 am || প্রকাশের তারিখ: November 9, 2020, 4:46 pm
শার্শায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক ১
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় ছোট মান্দারতলা নামক স্থানে বাহাদুরপুর টু শার্শাগামী রাস্তায় শাহীনের সেলুনের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৭০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ সজল খান (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

সে নড়াইল জেলার লোহাগড়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত আলাউদ্দিন খানের ছেলে।

পুলিশ জানায়, যশোর পুলিশ সুপারের নির্দেশে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খানের সার্বিক তত্ত্বাবধানে গত রোববার বিকালে এএসআই (নিঃ) রবিউল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে প্রাইভেটকার সহ সজল খানকে আটক করা হয় এবং ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম