আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 9:47 am || প্রকাশের তারিখ: November 9, 2020, 7:02 pm
বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু
কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।। পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পরে জাহিদুল (৪৫) নামের এক জেলের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যু ব্যাক্তি জাহিদুল লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের জয়নাল খান এর পুত্র।

জানা যায়, মৃত জাহিদুল সাগরে এফ বি সরোয়ার নামক ট্রলারে বসে রাত ৯টার সময় ভাত খাচ্ছিল। এ সময় পিছন থেকে আশা একটি ফিশিং বোটের ঢেউয়ের প্রকপে জাহিদুল ইসলাম সাগরে পড়ে যায়। রাত ৯ টা থেকে জেলেরা অনেক খোঁজ করার পর সকাল ১১ টার দিকে ভাসমান অবস্থায় জাহিদুল এর মৃত্যু দেহ উদ্ধার করা হয়।

কলাপাড়া থানা (ওসি) তদন্ত আসাদুর রহমান জানান, এবিষয়ে ইউডি মামলা করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম