আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 1, 2026, 3:01 pm || প্রকাশের তারিখ: November 10, 2020, 11:24 pm
বাংলাদেশ সেনাবাহিনীকে ২০ টি ঘোড়া ও ১০ টি কুকুর উপহার ভারতীয় সেনাদের
নিজস্ব প্রতিবেদক।। শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। উপহারস্বরূপ এই কুকুরগুলো দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১২ টার সময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস খুরুর বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ন কবিরের কাছে নো-ম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০টি ঘোড়া আজ বাংলাদেশে আসল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম