আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 8:29 pm || প্রকাশের তারিখ: September 11, 2019, 7:15 pm
আশুলিয়ায় জনসম্মুখে ধুমপান ও মাদকসেবন করার অপরাধে ২৭ জনের দন্ড 
শেখ আশরাফুল ইসলাম বিশেষ প্রতিনিধি:  আশুলিয়ায় প্রকাশ্যে (জনসম্মুখে) ধুমপান করার অপরাধে ১৯ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে। এসময় মাদক সেবনের অপরাধে আরও ৮ জনকে কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার কলমা এলাকায় সিপিসি-২ র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহম্মেদ জানান, আশুলিয়া থানাধীন কলমা এলাকা হতে মাদক সেবনকারী ৮ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রতি জনের ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া জনসম্মুখে ধুমপান করার অপরাধে ১৯ জনের নিকট হতে ৩০০ টাকা করে সর্বমোট ৫৭০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। র‍্যাব ৪ এর সিপিসি

২ কোম্পানী কমান্ডার শিবলী মোস্তফা জানান, সকাল ৯ টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কলমা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবন কারীদের দন্ড দেয়া হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আসামীরা হলেন- ১) মোঃ মুন্না (২২), পিতা- মোঃ ইসমাইল শেখ, সাং- ইসলামপুর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, ২) মোঃ সাহিন শিকদার সোহাগ (১৯), পিতা- আলমগীর সিকদার, সাং- আলাপুর, থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ, ৩) মনিরুজ্জামান মিলন (২০), পিতা- আঃ জব্বার ভূইয়া, সাং- মির্জানগর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা, ৪) মোঃ উজ্জল (৩১),

পিতা- মোঃ আবুল হোসেন, সাং- সোনা মুড়ি বাজার, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল, ৫) মোঃ সুজন (২৭), পিতা- মোবারক হোসেন, সাং- সাহেবগঞ্জ, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, ৬) মোঃ বিপ্লব শেখ, পিতা- মৃত মনির শেখ, সাং- পাটুলিপাড়া, থানা- আজমেরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, ৭) মোঃ রনি, পিতা- মোঃ আবুল হোসেন, সাং- গাজীরচট নয়াপাড়া, থানা- আশুলিয়া,

জেলা- ঢাকা ও ৮) শুভ সরকার, পিতা- নারায়ণ সরকার, সাং- ধামরাই কায়েত পাড়া, জেলা- ঢাকা। অন্যদিকে র‍্যাবের বিশেষ অভিযানে বুধবার বিকেল ৫টায় সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল সেটসহ সাভারের পশ্চিম রাজাসন পালোয়ান পাড়ার মৃত মোবারক এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আক্তার মিয়াকে(১৮)গ্রেফতার করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম