প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 8:27 am || প্রকাশের তারিখ: November 16, 2020, 6:02 pm
লিয়াকত রাজশাহী ব্যুরো।। রাজশাহী রেঞ্জের অক্টোবর ২০২০ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ সোমবার সকাল সারে ১০ ঘটিকার সময় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত অভিভাবক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জাধীন জেলা, ইউনিটসমূহের পুলিশ সুপারগণ। তিনি ওয়ারেন্ট তামিল, মামলা, জিডি তদন্ত, বিট পুলিশিংসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম