আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 10:04 am || প্রকাশের তারিখ: November 18, 2020, 5:02 pm
গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। ভোট ডাকাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাকর্মীর নামে ভিত্তিহীন, মিথ্যামামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে আজ বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গাইবান্ধা জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের সারকুলাররোড়ে প্রদক্ষিন শেষে জেলা বিএমপির কার্যলয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, কেন্দ্র কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরি, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিম, সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, আলামিন প্রমূখ।

এসময় বক্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীর নামে ভিত্তিহীন, মিথ্যামামলায় গ্রেপ্তার ও হয়রানির তীব্র প্রতিবাদ জানান এবং সেই সাথে গ্রেপ্তার, হয়রানির বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবী জানান।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম