আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 7:05 am || প্রকাশের তারিখ: November 18, 2020, 5:18 pm
পাংশাতে চলতি অর্থবছরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
সৈয়দ মেহেদী হাসান। রাজবাড়ী পাংশা উপজেলাতে ২০-২১ অর্থ বছরে কৃষি পূর্ণবাসনের আওতায় রবি মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে বিজ ও সার বিতরণ করেছে পাংশা উপজেলা কৃষি বিভাগ।

আজ বুধবার( ইং ১৮/১১/২০২০) তারিখে পাংশা উপজেলা পরিষদ কমপ্লেক্সে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফরিদ হাসান ওদুদ চেয়ারম্যান পাংশা উপজেলা পরিষদ, বিপুল চন্দ্র দাস উপজেলা নির্বাহি অফিসার পাংশা, রতন কুমার ঘোষ উপজেলা কৃষি কর্মকর্তা, কাজী এজাজুল করিম উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, শ্যামল কুমার বিশ্বাস পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিতিরা কৃষকদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ সরকার কৃষকদের পাশে আছে থাকবে। কৃষককে বাঁচিয়ে রাখতে সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে সরকার এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা ধারাবাহিকভাবে করা হবে। তাতে করে কৃষক যে ভাবে লাভবান হয় সেদিকে লক্ষ্য রাখবে উপজেলা কৃষি অধিদপ্তর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম