আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:53 am || প্রকাশের তারিখ: November 18, 2020, 5:44 pm
নোবিপ্রবি শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত 
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি।।করোনা পরিস্থিতিতে মেস ভাড়া দিতে না পারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অনাবাসিক শিক্ষার্থীদের মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মওকুফের ক্ষেত্রে নোবিপ্রবি শিক্ষার্থীদের মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রতি মাসের ভাড়ার ৩০ শতাংশ করে ছাড় দিবে বাড়িওয়ালারা এবং  এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাড়িভাড়া বাবদ দেওয়া হবে ১০ শতাংশ ভর্তুকি।


আজ (১৮ নভেম্বর)  নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে মেস মালিক, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।


মেস ভাড়া মওকুফের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমরা জেলা প্রশাসকের সহায়তায় বাড়িওয়ালাদের বৈঠক সম্পন্ন করেছি। বৈঠকে জেলা প্রশাসক বাড়িওয়ালাদের সাথে সমন্বয় শেষে সিদ্ধান্ত নিয়েছেন মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নূন্যতম ৩০ শতাংশ  ভাড়া মওকুফ করা হবে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ফান্ড থেকে ১০ শতাংশ টাকা অনুদান দেওয়া হবে।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোবিপ্রবি প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.ফিরোজ আহমেদ, ছাত্র নির্দেশনা ও পরামর্শ শাখার পরিচালক আফসানা মৌসুমি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান ও এস জে আরাফাত।

আমাদেরবাংলাদেশ.কম/রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম