আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:33 am || প্রকাশের তারিখ: November 18, 2020, 10:47 pm
মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণা শেষে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সানজিদা রহমান, মোঃ তানভীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও অর্ণব মালাকার এর পরিচালনায় মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৩ টি মামলায় ৭ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম