আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 11:37 pm || প্রকাশের তারিখ: September 12, 2019, 2:32 pm
কেশবপুর ভালুকঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সদস্য পদে নির্বাচনে জাকারিয়া প্যানেল বিজয়ী
কেশবপুর থেকে মোঃ আক্তার হোসেন ঃ  কেশবপুরে ভালুকঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচনে ফারুক হোসেন জাকারিয়া প্যানেল বিজয়ী হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯ টা হতে উৎসব মুখর পরিবেশে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। ২০৪ ভোটের মধ্যে ১৯১ ভোট কাষ্ট হয়।

নির্বাচন পরিচালা করেন, কেশবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাহিদুল ইসলাম।
নির্বাচনী ফলাফলে, ফারুক হোসেন জাকারিয়া-(১০৫),হাবিবুর রহমান-(১০৪), আকলিমা বেগম(১০৯) ও জীবন আক্তার (৯৩) ভোট পেয়ে (জাকারিয়া প্যানেল) বেসরকারী ভাবে নির্বাচিত হন।

অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম (৭১),নাজির হোসেন (৫৬), মুসলিমা বেগম (৬৯) ও লাকিমা বেগম (৬৩) ভোট পেয়ে (নুরুল প্যানেল) পরাজিত হন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম