আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:34 am || প্রকাশের তারিখ: November 19, 2020, 4:51 pm
শার্শা উপজেলায় ফায়ার সার্ভিস সপ্তাহ২০২০ উৎযাপিত
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। বেনাপোলে ফায়ার সচেতনতা ও দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় নিয়ে ফায়ার সপ্তাহ ২০২০ উৎযাপিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর)সকাল ১০টার সময় বেনাপোল ফায়ার ষ্টেশনে অনুষ্ঠিত হয়।

বেনাপোল ফায়ার ষ্টেশনের ইনচার্জ তোহিদুর রহমান এর সভাপতিত্বে লিডার শামছুর এর পরিচালনায় ,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা,জনাব পুলক কুমার মন্ডল,বিশেষ অতিথি ছিলেন জনাব মতিয়ার রহমান সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর, বেনাপোল পৌর দিঘীর পাড় আওয়ামীলীগের সভাপতি ,বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন,সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এছাড়াও গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলো।

বেনাপোল ফায়ার ষ্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান বলেন,গত এক বছরে বেনাপোলে ফায়ার সার্ভিসের মাধ্যমে জনগণের যে সহযোগীতা দেয় হয়েছে, এ্যাম্বুলেন্স সার্ভিসের সংখ্যা ১৬৩টি ও রুগী পরিবহনের সংখ্যা ১৬৬টি, সড়ক দূর্ঘটনাসহ অন্যান্য দূর্ঘটনার সংখ্যা ৬২ টি, এর মধ্যে আহতদের সংখ্যা ৬৪জন ও নিহতদের সংখ্যা ০১ জন। এর মধ্যে আগুন লাগার সংখ্যা ৩৯ টি, আগুনে খয় খতির পরিমান৩ লাখ ৫০ হাজার টাকা ও উদ্ধার কৃত মালামালের পরিমান৯ লাক্ষ৩০হাজার টাকা।

প্রধান অতিথী বক্তব্যে বলেন,এ বছরে করোনা ভাইরাস মানুষের জনজীবন বিপর্যস্ত করেছে।ভাইরাস আক্রান্ত রোগীদের এক স্থান থেকে অন্যস্থান্তর করতে ফায়ার সার্ভিস সেবা দিয়ে থাকে।এখনো পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।আগামিতে আরো উন্নত ভাবে ফায়ার সার্ভিসর কাজে দক্ষতার সাথে কাজ করার আহব্বান জানান।

অনুষ্ঠানের আগে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ ও দূর্যোগ মোকাবেলার বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে মহড়া প্রদর্শনি দেখানো হয়।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম