আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 4:16 am || প্রকাশের তারিখ: November 21, 2020, 12:04 am
কেশবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কেশবপুর(যশোর)প্রতিনিধি।। যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে (৩২) আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জানান,

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফজলে রাব্বী পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বসুন্তিয়া এলাকা থেকে রামকৃষ্ণপুর গ্রামের ইয়াছিন গাজীর ছেলে মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে আটক করে ।

এসময় তার নিকট থেকে ৫৩ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। এঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে গতকাল সকালে যশোর আদালতে প্রেরণ হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম