প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 8:20 am || প্রকাশের তারিখ: November 21, 2020, 6:58 pm
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।।
গোমস্তাপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং চাঁপাই ট্রিবিউন অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক আতিকুর রহমান সুমন এর ওপর অতর্কিত হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহনপুরস্থ সাবেক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে।
শনিবার সকালে উপজেলা প্রেসক্লাবে একটি লিখিত বক্তব্য পাঠ করে শোনান সাবেক শিক্ষার্থী আজিজ খান। এই সময় রাঃবিঃ ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িত জুনাইদুল হক জিম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা টগর মোহাম্মদ সালেহ ও সদর আলী রিপন প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম