আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১:১০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২১, ২০২০, ৭:৩৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী বড়শি দিয়ে মাছ ধরলেন,করলেন কাপড় সেলাই
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাষ্ট্রীয় কাজ সামলে অবসর সময় কীভাবে কাটান সেটা সাধারণ মানুষের জানার ভীষণ কৌতূহল থাকাটাই স্বাভাবিক। একথা বলার অপেক্ষা রাখেনা যে, অন্য দশজন মানুষের মতো তার জীবন কাটে না। ব্যস্ত সময়ের মধ্যেও তিনি কখনও কখনও সাদাসিদে আটপৌড়ে জীবন যাপন করেন।

আজ শনিবার (২১ নভেম্বর) তার দুটি ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর এ নিয়ে সাধারণের কৌতূহল যেন আরও বেড়ে যায়।

একটি ছবিতে দেখা যায়, তিনি মাথায় হ্যাট পরে গণভবনের পুকুরে বড়শি দিয়ে তেলাপিয়া মাছ ধরে পারে তুলছেন। আরেকটি ছবিতে তিনি সেলাই মেশিনে নিজের পোশাক সেলাই করছেন।

এর বাইরেও তিনি প্রতিদিনকার মতো পাঁচওয়াক্ত নামাজ পড়েন। নিজের অধিকাংশ কাজ নিজেই করেন। সময় পেলে রান্নাও করেন আবার নাতি-নাতনিদের সঙ্গে খেলাধুলা ও সময় কাটান একান্তই পারিবারিক পরিবেশে।

মোটকথা ৭৪ বছর বয়সী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহজ-সরল সাদামাটা জীবন যাপন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এদিকে এ দুটি ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর জুনাইদ আহ্‌মেদ‍ পলক তাঁর ফেসবুক পেইজে লিখেছেন, সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যাস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে।

সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম