আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 7:25 pm || প্রকাশের তারিখ: September 13, 2019, 7:02 pm
চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন
আমাদেরবাংলাদেশ ডেক্স :ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে শুক্রবারে দায়িত্ব গ্রহণ করেছেন মোহা: শফিকুল ইসলাম। তিনি বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এছাড়া তিনি আগে বাংলাদেশ পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৮৯ সালে ৮ম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চাকরি জীবনে তিনি পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলা, পটুয়াখালী জেলা, সুনামগঞ্জ জেলা, কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন।

এছাড়াও পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, ডিআইজি ঢাকা রেঞ্জ, এন্টি টেররিজমের প্রধান (অ্যাডিশনাল আইজিপি), অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) পুলিশ হেডকোয়ার্টার্স ও অ্যাডিশনাল আইজিপি সিআইডি হিসেবে দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তার পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি একাধিকবার বিপিএম পদকে ভূষিত হন। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার জন্ম নেওয়া শফিকুল ইসলাম ১৯৮৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম