আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:33 am || প্রকাশের তারিখ: January 14, 2019, 1:58 pm
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ২৯টি বিআরটিসি’র বাস ও ট্রাক
মোঃআসাদুর রহমান বেনাপোল প্রতিনিধি :

ভারত থেকে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে ২৯টি বিআরটিসির বাস ও ট্রাক আমদানি হয়ে এসেছে বেনাপোল বন্দরে। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে বলে জানা গেছে। এ গুলো বর্তমানে খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে রাখা হয়েছে। প্রথম চালানে ৪টি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে ভারত থেকে। বেনাপোলে বন্দরে আসা দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রং করা হয়েছে। জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই আরও ১০ দ্বিতল বাস, ৫টি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে ভারত থেকে আমদানি হয়ে। ভারতের সহজ শর্তের ২০০ কোটি ডলার ঋণের আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আমদানি করা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা সাধারণ বাস এবং ২০০টি এসি বাস আসার কথা রয়েছে। দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লিল্যান্ড। আমদানি করা সব বাস-ট্রাক আগামি এপ্রিল মাসের মধ্যে দেশে চলে আসবে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, বিআরটিসি বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে সকল আনষ্ঠানিকতা শেষে বাসগুলো বন্দর থেকে খালাশ দেয়া হবে। এবং বাসগুলো দ্রুত খালাশের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম