প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 4:47 pm || প্রকাশের তারিখ: September 13, 2019, 7:09 pm
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ হাজার ৬শ" ইউএস ডলারসহ অশোক বিশ্বাস (৫৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক অশোক ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার গাইঘাটা থানার দেবীপুর গ্রামের জিতেন্দ্র নাথের ছেলে। তার পাসপোর্ট নং- জেড ৫১১২৩৩০।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় এক ভারতীয় পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ডলার নিয়ে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছে।
এমন সময় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬শ' ইউএস ডলার, ৬৫০ ভারতীয় রুপি ও ৮ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।শুক্রবার সকালে আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।