আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 1:49 am || প্রকাশের তারিখ: November 24, 2020, 1:06 am
কালীগঞ্জে সাড়ে ৫ বছরের শিশু ধর্ষনের শিকার
ঝিনাইদহ প্রতিনিধি।। কালীগঞ্জে সাড়ে ৫ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামে। কালীগঞ্জ থানায় দায়ের করা মামলা সুত্রে জানা গেছে, সাড়ে ৫ বছরের ওই শিশু ১৪ নভেম্বর বাড়ির বাইরে খেলতে গেলে প্রতিবেশি আব্দুল লতিফের লম্পট ছেলে শাহিন হোসেন (১৯) শিশুটিকে ক্রিকেট খেলার বল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষন করে।

১৭ নভেম্বর শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে তার পিতা মাতার কাছে সব কিছু জানালে ১৯ নভেম্বর শিশুটিকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ডাক্তারী পরীক্ষা শেষে ‘শিশুটি ধর্ষনের শিকার’ হয়েছে বলে ডাক্তাররা জানান। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে (মামলা নং ১৩)। ধর্ষক শাহিন পালিয়ে আছে। তাকে ধরার জন্য পুলিশ চেষ্টা করা হচ্ছে। এদিকে মামলার বাদী শিশুটির মা অভিযোগ করেন, ধর্ষক শাহিনের পরিবার প্রভাবশালী হওয়ায় সামাজিক ভাবে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আমাদেরবাংলাদেশ.কম/রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম