আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 7:39 am || প্রকাশের তারিখ: November 24, 2020, 6:08 pm
আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক এইচ মিলন আর নেই
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দৈনিক নয়া দিগন্ত’র আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য এএইচ মিলন আজ মঙ্গলবার বিকেল ৪ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজিউন)।

তাঁর মৃত্যুতে আমাদেরবাংলাদেশ.কমের সম্পাদক প্রকাশক ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু  এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক এএইচ মিলন দীর্ঘদিন ধরে কিডনিজনিত দুরারোগ্যে ব্যাধিতে ভুগছিলেন। কিছুদিন ধরে তার অবস্থা সংকটাপন্ন ছিলো। তিনি বিছানা থেকে উঠে বসতে পারছিলেন না। সামান্য তরল খাবার গ্রহন করতে পারলেও শুয়ে বিছানাতেই সকল স্বাভাবিক ক্রিয়া সম্পাদন করতেন। এ অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিলো।

কিন্তু সেখানে পৌঁছানোর পর বিকেল ৪টার সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।। সাংবাদিক এএইচ মিলন পাক্ষিক সাভার বার্তায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক ফুলকি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় আশুলিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম