আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 12:35 am || প্রকাশের তারিখ: November 26, 2020, 12:53 am
নবীগঞ্জে অবৈধ যান বাহন ধরতে ট্রাফিক পুলিশের অভিযান
সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।।
নবীগঞ্জে বেপরোয়া গতিতে চালানো মটর সাইকেলের চালকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে নবীগঞ্জ থানা পুলিশ। একই সাথে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ  সিএনজিচালিত অটোরিক্সা ও টমটম আটক করা হয়েছে পুলিশ জানায়। নবীগঞ্জ থানার  ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় সার্জেন্ট টিপু সুলতান,এস আই শাহীন আলমসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

সার্জেন্ট টিপু সুলতান জানান ,নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি চেক পোষ্ট বসানো হয়েছে। দিনব্যাপি এই অভিযানে  ৫ টি মোটর সাইকেল,১৪ টি সিএনজি আটক করা হয়েছে।এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, আইন অমান্যকারী সকল যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেপরোয়া গতিতে মটর সাইকেল চালানোর জন্য অনেক দুর্ঘটনা ঘটে। তাই সকল মটর সাইকেল চালকদের আরো সাবধানে হওয়া উচিত ।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম