আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 11:09 pm || প্রকাশের তারিখ: November 28, 2020, 10:03 pm
সেনবাগে দেশীয় পাইপগান সহ আটক-২
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউপি'র ছিলোনিয়া বাজার এলাকা থেকে দেশীয় তৈরি দুইটি পাইপগান সহ দুই কিশোর গ্যাং সদস্য মো: মুরাদ হোসেন (১৯) ও আল আরাফাত(২০) কে আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আটক করেছ থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশের এস আই খলিলুর রহমানের নেতৃত্বে স্বর্গীয় পুলিশ সদস্যরা কিশোর গ্যাং এর এ দুই সদস্যকে অস্র সহ আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত কিশোর মো: মুরাদ হোসেন ৫নং অর্জুনতলা ইউপি'র ইদুল পুর গ্রামের আবুল কাশেমের ছেলে।অন্যদিকে কিশোর আল আরাফাত ৫নং অর্জুনতলা ইউপি'র ইদুলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম