আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১:১০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২৯, ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ
মন্ত্রীর অনুকূলে ঢাকা মেট্রো-ড- ১১-১৮০২) গাড়িটি পরিবহন পুলে ফেরত দিলো: ওবায়দুল কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

টয়োটা করোলা হাইব্রিড মডেলের (ঢাকা মেট্রো-ড- ১১-১৮০২) গাড়িটি মন্ত্রী ব্যবহার করতেন না। এজন্য পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে।


রবিবার আনুষ্ঠানিকভাবে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে পরিবহন পুল থেকে মন্ত্রীর অনুকূলে বরাদ্দ হওয়া বিএমডব্লিউ (ঢাকা মেট্রো-ড-১১-১৯৪৭) গাড়িটিও ফেরত দেন ওবায়দুল কাদের।


এছাড়া, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে পদ্মা সেতু পরিদর্শনের জন্য বরাদ্দ দেয়া একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ -১৫-৮৩৪৮) গাড়িও প্রকল্পের কাজ শেষ পর্যায়ে উপনীত হওয়া মন্ত্রীর ইচ্ছে অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পের কাছে ফেরত দেয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

আমাদেরবাংলাদেশ কম/রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম