আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 9:44 pm || প্রকাশের তারিখ: November 29, 2020, 9:17 pm
টুঙ্গিপাড়ায় আশুলিয়া থানা আওয়ামী’ নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।

২৯ নভেম্বর বিকেলে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু ও ’৭৫ এর ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সকল সদস্য, ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলামসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম