প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 4:29 am || প্রকাশের তারিখ: November 30, 2020, 12:26 am
কেশবপুর(যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আব্দুল হালিম (৩৫) কে আটক করেছে । থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জানান, গত কাল রাতে থানার এসআই ফজলে রাব্বী পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বিদ্যানন্দকাটি ব্রিজের পুর্ব পাশে হালিমের মৎস ঘেরের টোং ঘরের পার্শ্বে লাগানো দ’টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গাছ দু’টি ১০ ও ১২ ফুট লম্বা। আব্দুল হালিম মঙ্গলকোট গ্রামের সামসুর রহমানের ছেলে । এঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ১৩ । তাং ২৮/১১/২০২০।আটককৃতকে রোববার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম