আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 26, 2026, 7:38 am || প্রকাশের তারিখ: September 15, 2019, 7:32 pm
সাংবাদিকদের প্রতি স্পীকারের আহবান উন্নয়নের সঠিক তথ্য তৃণমূলে পৌঁছেদিতে
 আমাদেরবাংলাদেশ ডেক্স : ১৫সেপ্টেম্বর, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। আইসিটি ব্যবহারের মাধ্যমে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

এতে সহজেই জনগণের নিকট তথ্য পৌঁছে যাচ্ছে। এ সময় তিনি উন্নয়নের সঠিক তথ্য তৃণমূলে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। আজ রবিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অনলাইন নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ ডট কমের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এ সময় স্পীকার কেক কেটে নিউজ টু নারায়ণগঞ্জ ডট কমের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন । স্পীকার বলেন, প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টালও বাংলাদেশের উন্নয়নের সঠিক তথ্য জনগণের নিকট পৌঁছে দিচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে।

তিনি বলেন, বিশ্বায়নের যুগে একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারছে। জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থায় নিজেকে তথ্যে সমৃদ্ধ রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। “নিউজ টু নারায়ণগঞ্জ ডট কম” অনলাইন পোর্টালের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,

আমাদেরবাংলাদেশ.কমের সম্পাদক মন্ডলীর সভাপতি ও টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ রানা,এবং আমাদেরবাংলাদেশ.কমের সহকারী সম্পাদক ও প্রতিষ্ঠাতা পরিচালক, টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এ্যান্ড কলেজের, মোহাম্মদ মোজাফফর হোসেন আকাশ প্রধান অফিসার এ কে এম শামীম চৌধুরী সহ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম