আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 8:27 pm || প্রকাশের তারিখ: December 1, 2020, 7:43 pm
করোনা সংক্রমণ প্রতিরোধে কাউখালীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের নো মাস্ক বিতরণ
বিশেষ প্রতিনিধি।। করোনা ভাইরাস শীতকালিন এই সময় সেকেন্ড ওয়েব শুরু হয়েছে। সেই কারনে জনগনের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও শতভাগ মাস্ক পরিধানের লক্ষ্যে এবং করোনা সংক্রমন প্রতিরোধে পিরোজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ‘‘নো মাস্ক, নো মুভমেন্ট’’ এই শ্লোগনকে সামনে রেখে।

আজ মঙ্গলবার সকালে কাউখালী উপজলোর ডাকবাংলো মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। যাতে জনগন এই কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয় এবং তারা যেন মাস্ক পরিধান করে। এসময় কাউখালী থানার ওসি তদন্ত মোঃ রাজিব, এসআই মজিবুর , সালেউদ্দিনসহ পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম