আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 8:27 pm || প্রকাশের তারিখ: December 1, 2020, 10:35 pm
সাভারে সাড়ে আট হাজার কেজি চোরাই তারসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক।। সাভারে সাড়ে আট হাজার চোরাই বৈদ্যুতিক তারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

মঙ্গলবার (১লা ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ। এর আগে সোমবার রাতে সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের এমদাদুল ইসলাম, পাবনার মো. নাসির ও ভোলার লোকমান হোসেন।

র‌্যাব জানায়, রাতে চোরাই ইলেকট্রিক তার বিক্রির উদ্দেশ্যে মধুমতি মডেল টাউন এলাকায় এরা অবস্থান করছিলো। এ সময় পিকআপ ভ্যানে ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার পাওয়া যায়। ঘটনাস্থল থেকে আটক হয়েছেন চোরাকার বারি সিন্ডিকেটের ৩ সদস্য। চুরির কাজে ব্যবহৃত চারটি কাটার ও একটি ওয়েট মেশিনসহ পিকআপ ভ্যানটিও আটক করা হয়।

র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে ইলেকট্রিক তার চুরি করে সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে স্বল্প দামে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম