আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 8:28 pm || প্রকাশের তারিখ: December 1, 2020, 11:41 pm
কেশবপুরে নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি।। নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার সকালে নিসচা কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে যশোরের কেশবপুরে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও মাক্স বিতরণ করেছে নিসচা কেশবপুর উপজেলা শাখা।

নিসচা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে কেশবপুর শহরে জনসচেতনতামূলক প্রচারপত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন সড়কে নিসচা সংগঠনের নেতৃবৃন্দরা সড়কে চলাচলকারী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র তুলে দেন। এছাড়া ট্রাফিক আইন মেনে চলাচলের জন্য অনুরোধ করেন। এ সময় যারা মাস্ক বিহীন চলাচল করছিল তাদেরকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়।

প্রচারপত্র ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মেঃ হারুনার রশীদ (বুলবুল), সদস্য সচিব মোঃ সাগর পারভেজ, যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য এস এম শরিফুল ইসলাম, মোঃ আব্দুস সেলিম, রাকিবুল ইসলাম বাবু, শিক্ষক মোঃ অহিদুজ্জামান, সাংবাদিক আলমগীর হোসেন, মোঃ শাহিন আলম সাগর প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম