আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 3:42 am || প্রকাশের তারিখ: December 2, 2020, 12:25 am
রাজশাহী ছোটবনগ্রাম এলাকার বাসিন্দাদের সাথে কাউন্সিলর সুমনের মত বিনিময়
লিয়াকত,রাজশাহী ব্যুরো।। রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ডের ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার মা-বোনদের সাথে নানা উন্নয়নমুলক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলানেত্রী সুরভী'র সভাপতিত্বে সোমবার বিকাল ৪ ঘটিকায় ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার সরাসরি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে নারীদের সাথে মতবিনিময় সভা করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

এসময় উপস্থিত ছিলেন, নারী নেত্রী হোসনে আরা বেবি,শ্রীমতী কবরি,শাহিনা বেগম,মনিরা বেগম,রুপিয়া প্রমুখ।

এসময় উপস্থিত সকলেই বিভিন্ন সমস্যা,ও সমাধান নিয়ে প্রানবন্ত হয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯ নং ওয়ার্ড এলাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ নানা শ্রেণির, নানা গোত্রের ও বর্ণের মানুষের বসবাস। এ নিয়েই আমাদের বৃহত্তম সমাজ। এ সমাজে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের বৈঠক, সভা-সমাবেশ মাঝেমধ্যে অনুষ্ঠিত হয়।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম